আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আলেপ্পোর উত্তরে অবস্থিত ‘আয-যাহরা’ অঞ্চলে তাকফিরী সন্ত্রাসীদের গ্রাড ক্ষেপণাস্ত্র হামলায় দু’টি শিশু শহীদ এবং অপর কয়েকজন আহত হয়েছে। তাকফিরী গ্রুপগুলো শিয়া ঐ অঞ্চলকে লক্ষ্য করে এ হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নাবাল ও আয-যাহরা গ্রাম দু’টি বিগত সপ্তাহগুলোতে প্রায়ই ‘দ্য ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দ্য লেভ্যান্ট’ (আইএসআইএল) সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে।
উল্লেখ্য, সালাফি গ্রুপগুলো কর্তৃক দীর্ঘ একবছর যাবত অবরুদ্ধ করে রাখা সিরিয়ার আল-যাহরা গ্রামটি প্রতিরোধের প্রতিকে রূপান্তরিত হয়েছে। পূনরায় তাকফিরী সন্ত্রাসীদের ক্ষেপণাস্ত্র হামলায় এ গ্রামের দু’টি শিশু শহীদ হয়েছে, আহত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক। এ গ্রাম দু’টিতে প্রায় ৫৫ থেকে ৬০ হাজার শিয়া বাস করে।